News update
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     

আবহাওয়ার পূর্বাভাস : দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-22, 5:50pm




আবহাওয়া অফিস জানিয়েছে, আজ  দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সীতাকুন্ডে সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া চট্টগ্রাম ৪৮, সন্দ্বীপে ৪৭, মাদারীপুর ও রাজারহাটে ৪১ এবং বরিশালে ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় মাত্র ১৪ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ চট্টগ্রাম, বরিশাল ও ভোলায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দমমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়, উত্তরপশ্চিম থাইল্যান্ড ও এর কাছাকাছি  মিয়ানমার এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বাড়তি অংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বাঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।
আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে,  যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা  ৬ টা ৩৭ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৩ মিনিটে। তথ্য সূত্র বাসস।