News update
  • PM calls for broader tax net, people-friendly revenue system     |     
  • Women-only ‘Pink Bus’ service launched in Dhaka     |     
  • Bangladesh to Convey Position to Myanmar Over Rohingya Claims     |     
  • Qusra siege eases as UN reaches trapped W.B. families; crisis deepens in Gaza     |     
  • HC Disposes of 62,637 Old Cases in 12 Working Days     |     

স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করব: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-05-16, 3:33pm

7760257fd1dab507e8330c3bd1dc258b97ac06f165641f3c-21341772f67afc1f8e7bd731b12585f31778924020.jpg




প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য পড়াশোনার খরচ ফ্রি করব। যে সকল মেয়েরা ভালো রেজাল্ড করবে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে উপবৃত্তিরও ব্যবস্থা করব। তোমাদেরকে মন দিয়ে পড়তে হবে। 

আজ শনিবার (১৬ মে) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

সফর সূচি অনুযায়ী, চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন।

চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

পরে তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার মধ্য দিয়ে এ সফর শেষ করবেন প্রধানমন্ত্রী।