
রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভায়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সোয়া ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার আজ সোমবার (২৫ মে) জানান, কালশী বস্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। এর কিছুক্ষণ পরেই খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে রওনা হয়। পরে সেখানে আরও ১০টি ইউনিট যোগ দেয়। পানির স্বল্পতায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম।
আজ সোমবার রাত ১০টা ৫মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান রাত ৯টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানায় ফায়ার সার্ভিস।