News update
  • Dry Monsoon in South Asia: Looming Fears of Agricultural Loss     |     
  • Flood-ravaged Nepal calls for climate justice     |     
  • If Long March Solved Energy Crisis, We’d Organise It: PM     |     
  • Freedom of speech should not cross limits of civility: PM     |     
  • Bangladesh Condemns Israeli Settlement Plan in West Bank     |     

ভারত-বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের: ভারতীয় সহকারী হাইকমিশনার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-06-02, 4:39pm

erterterytr-9df50e9d5348b86f396612f13f5bf07b1780396787.jpg




রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের, দুদেশের সংস্কৃতির সাথে একটি যোগসূত্র রয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভবনে, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে পালিত ১২তম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই মনোজ কুমার তার স্বাগত বক্তব্যে, ভারত-বাংলাদেশের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকটি তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুদেশের সংস্কৃতির সাথে একটি যোগসূত্র রয়েছে। দুই দেশ হাতে হাত রেখে বন্ধুত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে।

এ ছাড়া তিনি যোগব্যায়ামের ইতিহাস ও বর্তমান বিশ্বে যোগব্যায়ামের ব্যাপক প্রসারের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদসহ প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ ব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন।