News update
  • Dhaka Records ‘Moderate’ Air Quality Wednesday Morning     |     
  • India Invites PM Tarique Rahman for Two Separate Visits     |     
  • Trump's Secret Plane Swap Triggers Questions and Confusion     |     
  • UN calls for urgent action to protect children from online info risks     |     
  • UN offers support to Colombia as 7.4 scale earthquake kills dozens     |     

পাসপোর্ট অফিসের কর্মকর্তা নারীসহ আটক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-08-12, 4:28pm

sherpur_paasputt-cb7df55c89b8b87004cdcbe66b6e1e6e1786530480.jpg




শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে তার নিজ কার্যালয় থেকে এক নারীসহ আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শহরের পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সহকারী পরিচালক রুস্তম আলী এক নারীকে নিয়ে অফিস কক্ষে প্রবেশ করেন। বিষয়টি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা ভেতরে গিয়ে দুজনকে হাতেনাতে ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ এসে রাতেই তাদের নিজেদের হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে আটক ওই নারী নিজেকে অবিবাহিত দাবি করে বলেন, রুস্তম আলী তার দূরসম্পর্কের দুলাভাই এবং তিনি কেবল বেড়াতে এসেছিলেন। তবে গভীর রাতে অফিস কক্ষে অবস্থানের বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি। 

অভিযুক্ত রুস্তম আলী বলেন, রাত সাড়ে ১০টায় ওই নারীকে ভেতরে প্রবেশ করানোর সময় হয়তো দু-একজন দেখেছে। পরে বেশ কয়েকজন ভেতরে ঢুকে ওই নারীকে ‘দুই নম্বর’ বলে তার কাছে পাঁচ লাখ টাকা চেয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে রাত আড়াইটার দিকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ওই নারীর বাড়ি কুষ্টিয়ার মিরপুরে এবং তিনি কর্মকর্তা রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।