News update
  • Dengue Deaths Hit Record High as 9 Die in 24 Hours     |     
  • 'Kalo Datina' Caught in Bay of Bengal, Sold for 40,000 Taka     |     
  • Bangladesh Assumes UNGA Presidency in Historic Milestone     |     
  • President Urges Dialogue to Resolve Bangladesh-India Issues     |     
  • PM to launch 3-month special campaign on Saturday to prevent dengue     |     

বাঁধনকে হামলার ঘটনায় ব্যবস্থা নিতে ইতালির পুলিশকে জানানো হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-09-08, 9:14pm

d791056f-292c-4f56-ae75-d5f43914b5e8-a6ec6f3710fb823050e7b64109966bd71788880455.jpg




পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর হামলা। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ, পালিয়ে যাওয়া জঙ্গি আওয়ামী লীগ হামলা চালিয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নিতে ইতালির পুলিশকে জানানো হয়েছে। 

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিন বিকেল তিনটায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজকের অধিবেশন শুরু হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি ইতালিতে বাংলাদেশ দূতাবাসে কথা বলেছি। এ বিষয়ে অ্যাকশন নিতে ইতালির পুলিশকে জানানো হয়েছে। এ ছাড়া বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতার বিষয়টিও নিশ্চিত করেছি।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও বলেন, আজ বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষে আমি বাঁধনের সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি, এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সাপোর্ট থাকবে।