News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

খবর 2026-11-01, 7:09pm

national-youth-day-was-observed-in-kuakata-on-sunday-1-nov-2026-d8dec36fd055257b4211660a0137b3811793538564.jpg

National Youth Day was observed in Kuakata on Sunday 1 Nov 2026



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র্যালি, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্ত করন, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।  রবিবার বেলা সাড়ে ১১ টায় " দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ "-এ প্রতিপাদ্য নিয়ে এবছর দিবসটি পালন করা হয়। 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উদ-জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সহকারি পরিচালক মো. আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো.  হারুন-অর রশিদ প্রমূখ। 

প্রধান অতিথির বক্তব্যে মো.  আরিফুজ্জামান বলেন, যুবকরাই আমাদের শক্তি। তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের যুবকরা এত বেশি মেধাবী, তাঁরা সব কাজে পারদর্শিতা দেখাতে পারবে।  তারাই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। - গোফরান পলাশ