News update
  • Heatwaves Cost Bangladesh Nearly Tk 77,000 Crore a Year     |     
  • Protecting Bangladesh’s coastal people From Tide-induced Loss, Damage      |     
  • Four Warehouses Linked to Salman Muqtadir’s In-Laws Sealed     |     
  • Dengue surge: N’ganj hospitals treat patients on floors, verandas     |     
  • Dhaka ranks 5th among world’s most polluted cities on Friday     |     

জো বাইডেনের সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-09-22, 10:25am




জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আমেরিকার ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


পরে হোটেল লোটে প্যালেসে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন।

মোমেন বলেন, দুই নেতা কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে কথা বলেন।

তিনি বলেন, জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন জিসিআরজি (গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ) চ্যাম্পিয়নদের সঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত গোলটেবিল বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তথ্য সূত্র আরটিভি নিউজ।