News update
  • Journalist Toufique Imrose Khalidi Dies at 59     |     
  • Former MP Major (retd) Akhteruzzaman Arrested in Dhaka     |     
  • Seoul Ready to Expand Defence Cooperation With Dhaka     |     
  • 7 killed as bus collides with auto-rickshaw in Mymensingh     |     
  • Heatwaves Cost Bangladesh Nearly Tk 77,000 Crore a Year     |     

ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা গ্রেপ্তার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-11-02, 8:32am




দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। জাল-জালিয়াতি ও প্রতারণার মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তার গুলশান-২-এর অফিস থেকে তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (১ নভেম্বর) রাত সোয়া ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ।

তিনি বলেন, কাজী এরতেজার বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত থানায় জাল-জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলা করেন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। সে মামলায় কাজী এরতেজাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় এজাহারনামায় আরও তিনজন আসামি রয়েছেন। তারা হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

পুলিশ সূত্র জানিয়েছে, এদের মধ্যে আবু ইউসুফ ও রিয়াজুলকে আগেই গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে কাজী এরতেজা হাসানের নাম উঠে আসে। ওই মামলার তদন্তে নেমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতা পাওয়ায় কাজী এরতেজাকে গুলশান-২-এর অফিস থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পিবিআিইয়ের একটি দল। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।