News update
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     
  • Dhaka Ranks 14th Among World's Most Polluted Cities on Sunday      |     

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-03-09, 7:46am




গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গঠিত কারিগরি কমিটি।

বুধবার (৮ মার্চ) রাতে ভবনটি পরীক্ষা-নিরীক্ষা শেষে কমিটির আহ্বায়ক মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী এই ঘোষণা দেন।

তিনি বলেন, ভবনটি এখন ব্যবহারের অনুপযোগী। এর ২৪টি পিলারের মধ্যে ৯টিই ক্ষতিগ্রস্ত। ভবন ব্যবহার অথবা অপসারণের জন্য হলেও কিছুদিনের জন্য সংস্কার করতে হবে। তারপর সিদ্ধান্ত আসবে ভবনটি ব্যবহার করা যাবে, নাকি ভেঙে ফেলতে হবে।

কারিগরি কমিটির সদস্য রাজউকের জোন-৫-এর অথরাইজড অফিসার রঞ্জন মণ্ডল বলেন, পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। এতে কম্পন তৈরি হলে ভবন ধসে পড়তে পারে।

এর আগে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করতে রাজউকের ছয় সদস্যের একটি কারিগরি দল ঘটনাস্থলে যান। মঙ্গলবারের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।