News update
  • Dhaka’s air remains unhealthy Thursday morning     |     
  • Williams sisters’ US Open return boosts ESPN viewership     |     
  • FMs of 8 Arab, Islamic nations urge global curb on Israeli settlements     |     
  • 27 metro rail bearing pads critical, cracks found in 46 piers: Minister     |     
  • RMG exports grow 5.12% to $7.5bn in July-August     |     

আরাভের ব্যবসার সঙ্গে সাকিব জড়িত কি না খতিয়ে দেখছে গোয়েন্দারা’

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-03-17, 11:33pm

resize-350x230x0x0-image-216253-1679073256-61f3f0e3686e47328966db3da671ed291679074397.jpg




পুলিশ হত্যা মামলার আসামি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের ব্যবসার সঙ্গে ক্রিকেট তারকা সাকিব আল হাসান জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

শুক্রবার (১৭ মার্চ) গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।

হারুন বলেন, ‘আরাভ খানের স্বর্ণ ব্যবসার সঙ্গে সাকিব আল হাসান জড়িত কি না এসব বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। তদন্তের প্রয়োজনে সাকিব আল হাসানকেও জিজ্ঞাসাবাদ করা হবে। ক্রিকেটার সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ থেকে আরও যারা দুবাইয়ে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন তাদের বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের পেছনে বাংলাদেশের কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখছে গোয়েন্দা। এরই মধ্যে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছে। তারপরও তদন্ত কর্মকর্তারা আসামি কোথায় রয়েছে সেসব বিষয়ে খোঁজখবর রাখেন। তদন্তে এবং খোঁজখবর রাখার ধারাবাহিকতায় আমরা নিশ্চিত হই, সে দুবাই অবস্থান করছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।