News update
  • BB earns Tk 25,977 crore net profit in FY26; approves six bonuses     |     
  • Sagar-Runi murder: ICT finds link to cultural figure     |     
  • Tk 3,000cr North Bengal agro-refinance fund interest cut rate to 7%     |     
  • Khulna University team shines in worldwide research competition     |     
  • No more “Aynaghar”, perpetrators to face justice: President Fakhrul     |     

‘বিচার বিভাগের অবস্থা জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিদল’

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-07-16, 10:40pm

resize-350x230x0x0-image-231857-1689518757-a5d6d7302a47b39f6ea5726c0803e3d61689525640.jpg




বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পরিবেশ অনুসন্ধান মিশনের প্রতিনিধিদল দেশের বিচার বিভাগের অবস্থা জানতে চেয়েছে।

রোববার (১৬ জুলাই) ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাতীয় নির্বাচন ঘিরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন ইইউ প্রতিনিধিদল। জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিনকেও আমন্ত্রণ জানান তারা। এ সময় প্রতিনিধিদল বিচার বিভাগের অবস্থা জানতে চেয়েছেন বলে জানান অ্যাডভোকেট জয়নুল আবেদিন।

তিনি বলেন, বিচার বিভাগের অবস্থা জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিরা। এ ছাড়া বিগত নির্বাচনগুলো কীভাবে হয়েছে, আগামী নির্বাচন কেমন হবে বলে ধারণা, দেশের মানুষ ভোট দেওয়ার বিষয়ে আগ্রহী কি না—এসব বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। আমি বলেছি শেষ দুটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। শুধু সরকারি দল ছাড়া প্রত্যেকেই সুষ্ঠু নির্বাচন চায়। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দেশের প্রকৃত চিত্র বোঝার জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

জয়নুল আবেদিন আরও বলেন, ইইউ প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়েও জানতে চেয়েছেন। আমি বলেছি তিন কোটি টাকা কখনো একজন প্রধানমন্ত্রী আত্মসাৎ করতে পারেন না। এটা কোনো দুর্নীতির মামলা নয়, এটা রাজনৈতিক মামলা। তথ্য সূত্র আরটিভি নিউজ।