News update
  • Umrah pilgrim from Cumilla killed in Riyadh airport attack     |     
  • Senior Secy to represent Dhaka at 1st BIMSTEC HMs’ meet in Delhi     |     
  • Rooppur Nuclear Power Plant achieves nuclear criticality     |     
  • PM Orders Proper Use of Public Money for National Interest     |     
  • PM Seeks Marubeni Investment in AI Data Centre, KAFCO     |     

মুন্সীগঞ্জে র‍্যাবের জঙ্গিবিরোধী অভিযান

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-07-24, 7:39am

resize-350x230x0x0-image-232765-1690155070-03f410a41ace65273a3f282eb1a7c3731690162761.jpg




মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৪ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে মুন্সীগঞ্জে অভিযান চালায় র‍্যাব।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে র‍্যাব।

অভিযান শেষে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। তথ্য সূত্র আরটিভি নিউজ।