News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

পুলিশ পিটিয়ে হত্যা, যুবদল-ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

গ্রীণওয়াচ ডেক্স খবর 2023-11-12, 12:52pm




রাজধানীর নয়াপল্টনে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১২ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তাররা হলেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলী।

এর মধ্যে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে শনিবার রাতে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলীকে জেলা সদর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৫ এর সদস্যরা।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর দুপুর ২টায় নয়াপল্টনে সমাবেশ শুরু করে বিএনপি। সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন দলটির নেতাকর্মীরা। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। দফায় দফায় সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ আরও একজন নিহত হন। তথ্য সূত্র আরটিভি নিউজ।