News update
  • PM Tarique Rahman Pledges Inclusive Dev in Dialogue with Persons with Disabilities     |     
  • PM Inspects 13 Dhaka Sites, Sets Deadlines for Cleanliness     |     
  • Efforts to build a clean Bangladesh must start now, PM tells students     |     
  • Five killed as fire breaks out in Cox’s Bazar resort     |     
  • PM visits hospitals and edu institutions to assess dengue situation     |     

নরসিংদী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-11-12, 12:55pm

resize-350x230x0x0-image-247563-1699770638-9ffeb366d7ab29146ac71fa415f9d82c1699772106.jpg




ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা ও অন্য আরও ১০টি প্রকল্প উদ্বোধন করতে নরসিংদী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ নভেম্বর) দুপুর ১২টার কিছুক্ষণ আগে তিনি সেখানে পৌঁছান।

জানা গেছে, প্রকল্পসমূহ উদ্বোধনের পর জেলার মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার সফর উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। ব্যানার-ফেস্টুনে সেজেছে জেলাশহর। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা নরসিংদী। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার জন্য নরসিংদীতে অবস্থান করছেন। এ ছাড়া সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়াম ও আশপাশ এলাকায়।

বেলা সাড়ে ১১টায় পলাশে এশিয়ার বৃহত্তম গ্রিন ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে দুপুর আড়াইটায় নরসিংদী সার্কিট হাউজে এসে মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। এরপর নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে বসে অনলাইনে ৪৭ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ১২৬ টাকা ব্যায়ে নির্মিত বাকি ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।