News update
  • Middle East Conflict Hits Bangladesh Labour Market     |     
  • Millions face growing hunger as Iran conflict fuels food crisis: UN     |     
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     

নাশকতাকারীদের শক্ত হাতে দমনের নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-08-04, 3:40pm




নাশকতাকারীদের শক্ত হাতে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ আগস্ট) দুপুরে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, এখন যারা নাশকতা করছে তারা ছাত্র নয়। তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

এর আগে, বেলা ১১টায় গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মন্ত্রী-প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই-এর প্রধানসহ এই কমিটির সদস্য ২৯ জন।

উল্লেখ্য, সবশেষ গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর এ কমিটি বৈঠকে বসেছিল। আরটিভি নিউজ।