News update
  • Finance Minister Presents Tk 9.38 Lakh Crore Budget     |     
  • Dhaka for Stronger UNDP Support on Climate Finance, Smooth LDC Graduation     |     
  • Divergences over climate finance work programme at Bonn Talks     |     
  • Iran Closes Strait of Hormuz Amid US Strikes     |     
  • US Launches New Iran Strikes Amid Stalled Talks     |     

গোপালগঞ্জে সেনাবাহিনীর টহল দলের ওপর বিক্ষোভকারীদের হামলা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-08-11, 6:18am




গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা করেছে।

শনিবার (১০ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর ২টি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের ওপর ইট-পাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে ৩ জন অফিসার, ১ জন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনাসদস্য আহত হয়।

আইএসপিআর আরও জানায়, এ ঘটনায় আহত সেনা সদস্যগণ আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও তারা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাংচুর করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল ৪ রাউন্ড এ্যামোনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি।