News update
  • No Respite From Poisonous Air: Radical Cure Urgent     |     
  • Minimising The Energy Shocks In Bangladesh     |     
  • How Bad Loans, Capital Erosion Pressure Banks In BD     |     
  • EU-India Proposed FTA Deal: BD At Risk Of Losing Market     |     

আগের সূচিতেই চালু মেট্রোরেল

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-08-25, 7:43am




টানা ৩৮ দিন বন্ধ থাকার পর পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার থেকে ফের চলাচল শুরু করেছে মেট্রোরেল। তবে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি বন্ধ থাকবে।

গতকাল শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য  নিশ্চিত করেছে।

ডিএমটিসিএল জানিয়েছে, প্রায় এক মাস আট দিন বন্ধ থাকার পর রোববার সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে। এরই মধ্যেই ১০টি ট্রেন দিয়ে ব্ল্যাঙ্ক অপারেশন চালানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর ওইদিন বিকেল সাড়ে ৫টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। এদিন মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশনে হামলা করে আন্দোলনকারীরা। এরপর থেকেই মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। আরটিভি নিউজ।