News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

হাসিনা এখনো প্রতিশোধপরায়ণ: আসিফ নজরুল

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-29, 2:35pm

img_20250729_142529-83e1d7e592fa2d535b6cba2c1de8aec81753778133.jpg




ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিগুলোতে এখনো প্রতিশোধপরায়ণ মনোভাব প্রকাশ পায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৯ জুলাই) জুলাই হত্যাযজ্ঞের বিচার বিষয়ে আলোচনা-তথ্য প্রদর্শনীতে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, 

এত বড় গণহত্যা হয়েছে, অথচ শেখ হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই। মহাখুনি হাসিনার অডিওগুলো শুনলে দেখবেন এখনো সে প্রতিশোধপরায়ণ।

আইন উপদেষ্টা বলেন, ‘যুদ্ধক্ষেত্রেও একজন যদি গুলি খেয়ে পড়ে থাকে, চিকিৎসা না করান, সেটি অপরাধ। ১৯৭১ সালে পাকিস্তানও হয়তো এত অপরাধ করেনি। ওইটা তো অন্য দেশের বাহিনী, ’৭১- সালে লাশ পুড়িয়ে ফেলেছে এ রকম নৃশংসতা অন্তত দেখিনি।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রেগুলার তাজুল আপডেট দিচ্ছেন জানিয়ে আসিফ নজরুল বলেন, তাজুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। হাজার কোটি টাকা দিয়েও তাজুলকে কেনা যাবে না। সে রাত ২টা পর্যন্ত কাজ করে, একটা এভিডেন্স পেলে দৌড়িয়ে এসে বলে, ‘স্যার ওমুক জিনিসটা পেয়েছি!’

অনেক ব্যর্থতা আছে কিন্তু চেষ্টার কমতি নেই জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ব্যর্থতা, অজ্ঞতা আমাদেরও আছে। আপনাদের মতো আমারও মন কাঁদে।

তিনি বলেন, ‘যে প্রক্রিয়ায় বিচার এগোচ্ছো ইনশাআল্লাহ বিচার আপনারা পাবেন। এমন একটা ফাউন্ডেশন আমরা রেখে যাবো, অন্য সরকার এসে পরিবর্তন করতে পারবে না।’

‘বিচার নিয়ে আমি যেটা ভাবি, এটি আপনাদের প্রতি দায় না, বরং আল্লাহর প্রতি দায়। আমি ধার্মিক মানুষ, সব সময় বলি আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি। তিনি তো আমাকে দেখছেন। ইনশাআল্লাহ আমি পারবো। আমার পিএইচডি থিসিস নিয়েও এত কাজ করিনি’, যোগ করেন আইন উপদেষ্টা।