News update
  • Iran will be ‘blown off …’ if it intervenes in Hormuz: Trump     |     
  • Old shirt to return as govt finalises new police uniform     |     
  • Journalists urged to uphold integrity, professionalism     |     
  • Uncertainty continues over safety in the Strait of Hormuz     |     
  • Modi Claims Big Win in West Bengal State Polls     |     

ঈদ জামাত ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-01, 1:21pm




পবিত্র ঈদুল ফিতরের জামাত ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

রোববার (১ মে) জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মোহা. শফিকুল ইসলাম বলেন, মুসুল্লিরা জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে ঈদগাহে প্রবেশ করতে পারবেন না। প্রত্যেককে তল্লাশি করার পর আর্চওয়ে গেট দিয়ে প্রবেশ করতে হবে

।জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, জামাতের আগে সুইপিং করবে বোম্ব ডিস্পোজাল ইউনিট, থাকবে সিসিটিভি ক্যামেরা।

ঢাকায় এবার ছোট-বড় ১ হাজার ৪৬৮টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং সবগুলোতেই ডিএমপি নিরাপত্তা দেবে বলেও জানান তিনি।

তল্লাশিতে সময় লাগায় জামাতের নির্ধারিত সময়ের আগে মুসুল্লিদের ঈদগাহে আসার অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা। তথ্য সূত্র: আরটিভি নিউজ।