News update
  • Kuakata's 'Mini Switzerland', 'Lal Kakrar Char' captivating tourists     |     
  • Democratization of economy Govt’s core objective: Amir Khasru     |     
  • OIC Condemns Terrorist Attack in Bannu District of Pakistan     |     
  • Pakistan, India, both celebrate victory a year after war     |     
  • Iran sends response to US peace proposal via Pakistan     |     

ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-01-02, 8:04pm

ertertert6ty-1bbb73ea2b8d60e2f7038ddf5efc51ef1767362649.jpg




বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তার রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে যান। 

উল্লেখ্য, ৮৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক ও আইনজীবী ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। দীর্ঘ আইনি ও রাজনৈতিক জীবনে তিনি সংবিধান বিশেষজ্ঞ এবং মানবাধিকার প্রশ্নে সরব কণ্ঠ হিসেবে পরিচিত।