News update
  • Dry Monsoon in South Asia: Looming Fears of Agricultural Loss     |     
  • Flood-ravaged Nepal calls for climate justice     |     
  • If Long March Solved Energy Crisis, We’d Organise It: PM     |     
  • Freedom of speech should not cross limits of civility: PM     |     
  • Bangladesh Condemns Israeli Settlement Plan in West Bank     |     

বৈশ্বিক খাদ্য নিরাপত্তার উপর চাপ নিয়ে জি-৭’এর কৃষিমন্ত্রীদের উদ্বেগ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-16, 7:39am




শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭’এর কৃষি মন্ত্রীরা, ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে বৈশ্বিক খাদ্য নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

গতকাল শনিবার জার্মানিতে দুদিনের বৈঠক শেষে মন্ত্রীরা একটি ইস্তাহার প্রকাশ করেন।

ইউক্রেন থেকে কৃষি পণ্য রপ্তানি ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে মন্ত্রীরা বলেন, এই সংকটের ফলে বৈশ্বিক খাদ্য ব্যবস্থার উপর চাপ বৃদ্ধি পেয়ে চলেছে যা ইতোমধ্যে জলবায়ু পরিবর্তন’সহ অন্যান্য চ্যালেঞ্জের জন্য নেতিবাচক প্রভাবের মুখোমুখি রয়েছে। তারা এই পরিস্থিতি বিশ্বকে ক্ষুধা ও অপুষ্টি বৃদ্ধির পথে ধাবিত করবে বলে উল্লেখ করেন।

বৈঠকে মন্ত্রীরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিন্দা করেন। তারা বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও পুষ্টিকে মারাত্মক চাপের মধ্যে ফেলা এবং বিশ্বব্যাপী মানবিক চাহিদা আরও তীব্র করার “পুরো দায়” পুতিন ও তার সহযোগীদের বলে উল্লেখ করেন।

মন্ত্রীরা, ইউক্রেনের কৃষি পণ্য রপ্তানি পুনরায় শুরু করতে দেশটিকে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া, তারা খাদ্যপণ্যের মুল্যের উপর নজর রাখার পাশাপাশি আরও মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখার মত অতিরিক্ত মজুদ রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।