News update
  • Bidisha Siddique Arrested in Fraud Case     |     
  • As wars spread, the global food system unravels     |     
  • Holy Eid-e-Miladunnabi Wednesday     |     
  • EU sees Bangladesh as partner of growing strategic importance: Miller     |     
  • Journalism’s main task is to question power: Swapon     |     

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এহসানুল হক মিলন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-02-17, 1:55pm

tyhtryrytryer-330447b38ea1d114cf1abcc668fe3b6d1771314940.jpg

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ফাইল ছবি



বিএনপির মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।