News update
  • Green transition: Pay the Least, Benefit the Most     |     
  • Road accidents claim 14 lives in Sylhet, Bogura     |     
  • 300 children killed in 300 days of Israeli-Hamas ‘ceasefire’     |     
  • Nearly 900 primary schools in Cumilla run without head teachers     |     
  • New Disasters Hit Rohingya Refugees in Bangladesh     |     

দুই বছর বন্ধ থাকার পর সীমান্ত খুলেছে স্পেন-মরক্কোর

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-17, 5:53pm




কোভিড বিধিনিষেধ এবং বড় ধরণের কূটনৈতিক টানাপোড়নের কারণে দুইবছর বন্ধ রাখার পর উত্তর আফ্রিকার দেশ মরক্কো এবং স্পেনের  কিউটা ও মেলিলা ছিটমহলের মধ্যকার সীমান্ত খুলে দেওয়া হয়েছে। খবর এএফপির।
এই দুটি ছিটমহলের মাধ্যমেই কেবল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মরক্কোর স্থল সীমান্ত রয়েছে। ভূমধ্যসাগরের উত্তর মরক্কো উপকূল সংলগ্ন অঞ্চলে এ দুটি ছিটমহলের অবস্থান।
সীমান্ত গেটগুলো সোমবার স্থানীয় সময় রাত ১১ টার পর খুলে দেয়া হয়। সে সময় উভয় দিক থেকে কয়েক ডজন গাড়ি ও পথচারি পারাপার হয়। তথ্য সূত্র: বাসস।