News update
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-03-03, 4:33pm

05f80942c5bf03b843f8df8b852ab47d72b7c8efef45bd91-3cbfb51e9b898098312af7dfad99756d1772534009.jpg




দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মাদ আলি আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে সচিবালয়ে মন্ত্রপরিষদ সচিবের সাথে দেখা করার পর কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী পদত্যাগের কথা নিশ্চিত করেন।

এর আগে সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে চেয়ারম্যানসহ দুই কমিশনার দফতরে এসে নিয়মিত কাজ শুরু করলেও, পুরো অফিসজুড়ে তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বেলা আড়াইটার দিকে মোহাম্মদ আবদুল মোমেনকে মন্ত্রিপরিষদ বিভাগে দিকে যেতে দেখা যায়। পরে তাকে বেরিয়ে আসতে দেখা যায়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়ে সাংবাদিকদের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছি। কোন চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছি। নতুন পর্ষদ গঠিত হবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. আবদুল মোমিনের নেতৃত্বে এই কমিশন দায়িত্ব গ্রহণ করে।

আবদুল মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) সহকারী একান্ত সচিব ও পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক, বিআরটিএর চেয়ারম্যান, বাংলাদেশ বিমানের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুগ্মসচিব থাকার সময় ২০০৯ সালে আবদুল মোমেনকে ওএসডি করে আওয়ামী লীগ সরকার। পরে ২০১৩ সালের ৬ জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।