News update
  • Energy, investment, Rohingya issue to top Bangladesh-Indonesia talks      |     
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

পেঁয়াজের কেজি প্রায় ১০০ টাকা

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2023-06-04, 10:25am

resize-350x230x0x0-image-226119-1685852327-ead166e15972b9b922a8ca7fc387d3341685852707.jpg




কোরবানি ঈদের এক মাস আগেই কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজারে কেজিপ্রতি পেঁয়াজ প্রায় ১০০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও বিক্রেতাদের অভিযোগ, ভারত থেকে পেঁয়াজ আমদানি না হওয়ায় দাম বাড়ছে।

রোববার (৪ জুন) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

তথ্যমতে, রমজানে পেঁয়াজ ৩৫ টাকায় পাওয়া গেলেও এখন তা প্রায় তিনগুণ বেড়েছে। সবশেষ দুদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১৫ টাকা। রোববার বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়।

ক্রেতাদের অভিযোগ, প্রতি বছরই ঈদুল আজহাকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেন। দুদিন আগে ৮০ টাকায় কিনলেও আজ বিক্রেতারা ৯৫ টাকা চাইছেন।

খিলগাঁও বাজারে পেঁয়াজ কিনতে আসা মিলন বলছেন, ঈদের মাসখানেক আগেই পেঁয়াজের দাম প্রায় ১০০ টাকা। রোজায় ৩৫ টাকায় পেঁয়াজ কিনলেও এখন দাম প্রায় তিনগুণ। যেভাবে দাম বাড়ছে পেঁয়াজ খাওয়াই বন্ধ করে দিতে হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।