News update
  • Toyota Tsusho briefs PM on plan to manufacture vehicles in Bangladesh     |     
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     
  • Four New Subjects to Join Curriculum From 2027     |     
  • Strong children mean a stronger Bangladesh: PM     |     

‘প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ’

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2023-09-14, 1:54pm

resize-350x230x0x0-image-239678-1694674451-eeed4c0c97259703aa1116dafb7121761694678084.jpg




বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দাম নিয়ন্ত্রণে না থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।