News update
  • Tehran hits back across region after US and Israel attack Iran     |     
  • African Union calls for restraint in Middle East     |     
  • Iran-Israel Tensions Stoke Energy Risks for Bangladesh     |     
  • Jamaat Pledges Backing for ‘Reasonable’ Govt Moves     |     
  • IRGC Chief, Iran Defence Minister Killed in Strikes     |     

সকালে ভাতের সঙ্গে ৪ খাবার খেলেই মিলবে সুফল

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-05-05, 1:29pm

retert43532-38edb41bde3be56a1e8d9a118d72a4cd1746430194.jpg




সকালের নাশতায় অনেকেরই অভ্যাস রয়েছে ভাত খাওয়ার। বাঙালি এ সংস্কৃতি মেনে চললে ক্ষতি নেই। কিন্তু সুস্বাস্থ্য নিশ্চিতে ভাতের সঙ্গে সকালের নাশতায় কোন খাবার প্রাধান্য দেবেন, তা জানা জরুরী।

পুষ্টিবিদরা বলছেন, সকালের সময় যারা ভাত খেতে পছন্দ করেন তারা পাতে রাখুন সেরা ৪ উপাদান। এগুলো হলো সিদ্ধ ডিম, সিদ্ধ আলু, কালোজিরা ভর্তা ও ঘি।

গরম ভাতের সাথে ঘিয়ের মজাই আলাদা। এর সঙ্গে সিদ্ধ ডিম, আলু ও কালোজিরা ভর্তাকে সঙ্গী করলে স্বাস্থ্যকর এসব খাবার দ্রুত সময়ে সকালে রান্নাও করা যায়।

১। সিদ্ধ ডিম: ডিমকে বলা হয় ‘সুপারফুড’। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হচ্ছে ডিম। এতে ক্যালোরিও থাকে বেশ কম। সকালের নাশতায় ডিম একটি পুষ্টিকর খাবার। তবে মনে রাখবেন, অন্য কোনো ভাবে নয়, ডিমের পুরো পুষ্টিগুণ পেতে সিদ্ধ করেই খাওয়া ভালো ডিমকে।

২। সিদ্ধ আলু: আলুতে রয়েছে গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি কমপ্লেক্স, এমিনো এসিড, ওমেগা-৩, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস ও অন্যান্য ফ্যাটি এসিড।

যা ত্বকের সুরক্ষা নিশ্চিত করে পাশাপাশি মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখে। তাই দিনের শুরুতে সিদ্ধ আলুকে ডায়েটে প্রাধান্য দিতে পারেন।

৩। ঘি: ঘি ভিটামিন এ, ডি এবং ই সমৃদ্ধ যা ত্বকের স্বাস্থ্য ও ঔজ্জ্বল্য ধরে রাখতে পারে।

৪। কালোজিরা: কালোজিরা প্রকৃতির এক বিস্ময়কর বীজ। একমাত্র মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ ধরা হয় কালোজিরাকে। নিয়মিত এ বীজ খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)। তাই সকালের খাবারে ভাত খেলে সঙ্গে রাখুন কালোজিরা ভর্তা।

তাই সকালে ভাতপ্রেমীরা খাবারে গরম ভাতকে প্রাধান্য দিলে অবশ্যই সঙ্গে রাখুন ঘি, সিদ্ধ ডিম, সিদ্ধ আলু ও কালোজিরা ভর্তাকে।