News update
  • Stocks surge at DSE, CSE for second straight day     |     
  • REHAB seeks Tk 3000 crore special fund support housing sector     |     
  • Trump, Putin discuss Iran conflict, Ukraine settlement in phone call     |     
  • US Launches ‘Most Intense’ Strikes as Iran Vows Response     |     
  • Family Card Scheme to Cover 4 Crore Families in 5 Years     |     

ইফতারে পাকা পেঁপে খেলে কী ঘটে শরীরে?

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2026-03-10, 12:35pm

regteryrtytru-37c531ee096bf0150820700432d3d6b71773124525.jpg

দেখে নিন ইফতারে পাকা পেঁপের উপকারিতা। ছবি: সংগৃহীত



ইফতারে পাকা পেঁপে খাওয়া শরীরের জন্য বেশ উপকারী। সারাদিন রোজা রাখার পর শরীরকে দ্রুত শক্তি দেয়া এবং হজম ভালো রাখতে এই ফলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাকা পেঁপেতে রয়েছে ভিটামিন, মিনারেল ও হজমে সহায়ক এনজাইম, যা শরীরকে সতেজ করতে সাহায্য করে।

দেখে নিন ইফতারে পাকা পেঁপে খেলে যা ঘটে শরীরে

১. হজমে সহায়তা করে: পাকা পেঁপেতে থাকা পাপেইন নামের এনজাইম খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। এতে ইফতারের পর গ্যাস বা বদহজমের ঝুঁকি কমে।

২. কোষ্ঠকাঠিন্য কমায়: পেঁপেতে প্রচুর আঁশ থাকে, যা অন্ত্রের কার্যক্রম ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক।

৩. শরীরকে দ্রুত শক্তি দেয়: সারাদিন না খেয়ে থাকার পর পেঁপের প্রাকৃতিক চিনি শরীরে দ্রুত শক্তি জোগায়।

৪. শরীর ঠান্ডা রাখে: পেঁপেতে পানির পরিমাণ বেশি থাকায় এটি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং গরমে স্বস্তি দেয়।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: পাকা পেঁপেতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

৬. ত্বকের জন্য ভালো: নিয়মিত পেঁপে খেলে ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে, কারণ এতে থাকা পুষ্টি উপাদান ত্বকের কোষকে পুষ্টি দেয়।