
ইসরায়েলি আরব দলের অন্যতম নেতা ইউসেফ জাবারিন বুধবার (২৮ অক্টোবর) বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে তিনি বিরোধী দলের নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা করতে ইচ্ছুক। তবে এমন কোনো জোটে সরাসরি যোগ দেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।
ইসরায়েলি আরব দল 'জয়েন্ট লিস্ট'-এর নেতা ইউসেফ জাবারিন এ প্রসঙ্গে বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে, বিশেষ করে গাজায় চলমান যুদ্ধ এবং পশ্চিম তীরে বসতি স্থাপনের বিষয়টি বিবেচনা করে আমরা কোনো ইসরায়েলি সরকারি জোটের অংশ হওয়ার সম্ভাবনা দেখছি না।’
ইউসেফ জাবারিন আরও বলেন, ‘বর্তমান সরকারকে উৎখাত করার লক্ষ্যে জোটের বাইরে থেকেই একটি বিকল্প সরকারকে সমর্থন দেওয়া আমাদের পক্ষে সম্ভব হতে পারে।’