News update
  • Pricing pollution: Does it work?     |     
  • 13 years of Rana Plaza tragedy: Workers want justice, pay tribute     |     
  • Minister Mahbub visits July Uprising injured on treatment in Thailand     |     
  • Iran FM Araghchi heads to Islamabad for US talks resumption     |     
  • Coast Guard seizes illegal fuel, adulterated edible oil in Bhola     |     

সংসদ থেকে পদত্যাগ করবেন বরিস জনসন

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2023-06-10, 8:52am

resize-350x230x0x0-image-226912-1686350108-cf8091d4d39fd0021ed82097833fd1a81686365537.jpg




সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ‘পার্টি গেট’ কেলেঙ্কারির ঘটনায় তার বিরুদ্ধে দেওয়া তদন্ত প্রতিবেদনের জেরে তিনি এ সিদ্ধান্ত নেন। শনিবার (১০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

বিবৃতিতে বরিস বলেন, তারা এখনও কোনো প্রমাণ তৈরি করতে পারেনি যে, ‌‌আমি জেনেশুনে বা বেপরোয়াভাবে সেই বিধি ভঙ্গ করেছি।

তিনি আরও বলেন, পার্লামেন্ট ত্যাগ করা খুবই দুঃখজনক। তবে আমি আতঙ্কিত, অগণতান্ত্রিকভাবে পক্ষপাতমূলক কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হতে পারে।

২০২০–২০২১ সালে করোনা মহামারি চলাকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন। তখন করোনার বিধিনিষেধ না মেনে নিজ কার্যালয়ে একাধিক পানাহারের আয়োজন করেন।

এ ঘটনাই ‘পার্টি গেট’ কেলেঙ্কারি। পরে অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।