News update
  • Dhaka Cattle Prices Drop Sharply Before Eid-ul-Azha     |     
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের দিন সহিংসতায় নিহত কমপক্ষে ৯

গনতন্ত্র 2023-07-08, 6:35pm

violence-in-west-bengal-panchayet-election-on-saturday-043e43c277b4c7bc3c9561691f14f30c1688819727.jpg

Violence in West Bengal Panchayet election on Saturday. BBC Bangla



পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিন শনিবার দুপুর পর্যন্ত সহিংসতায় অন্তত নয় জন নিহত হয়েছে। এদের মধ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং কংগ্রেস ও বাম-কর্মীরাও রয়েছেন।

প্রায় সব জেলা থেকেই ব্যাপক বোমাবাজি, অগ্নিসংযোগ, ব্যালট পেপার লুঠ, বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়া, এমনকি ব্যালট বাক্স ছিনতাই করার খবরও পাওয়া যাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলির ভিডিও ফুটেজে দেখা গেছে নারী-পুরুষ নির্বিশেষে ভোট কর্মীরা বুথ ছেড়ে চলে যাচ্ছেন প্রাণ বাঁচাতে।

হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছলেও তাদের ঠিকমতো মোতায়েনই করা হয় নি বলে অভিযোগ করছে বিরোধী দলগুলি।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে এদিন তাদের কর্মী সমর্থকরাই বেশি মারা গেছেন। রাজ্যের ৬১ হাজারেরও বেশি বুথের মধ্যে গোটা পঞ্চাশেক বুথে অশান্তি হয়েছে বলে তাদের দাবী। তারাও কেন্দ্রীয় বাহিনীর ওপরে দোষারোপ করে বলেছে যে ওই বাহিনী তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। - বিবিসি বাংলা