News update
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     

শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা চূড়ান্ত: শিক্ষামন্ত্রী

গবেষণা 2022-07-29, 10:04pm




শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি বলেছেন, করোনাকালীন শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর তা চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু করা হবে।

তিনি আজ দুপুরে চাঁদপুর জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে এ কথা বলেন। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতির বিষয়ে গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে সে বিষয়ে বিশেষজ্ঞ ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িতদের সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাদের শিখন ঘাটতি হয়েছে তাদের ঘাটতি কিভাবে পূরণ করা হবে সেসব নিয়ে পরিকল্পনা করা হয়েছে।

 দীপু মনি  বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তরুণ সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। আমাদের তরুণ সমাজকে জ্ঞানে, বিজ্ঞানে এবং প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এর মধ্য দিয়েই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। সেজন্যই আমাদের শিক্ষা, সংস্কৃতি, কৃষি,বিজ্ঞান এবং প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে তরুণদের বিষয় মাথায় নিয়ে কাজ করছি। এরাই আগামী দিনের বাংলাদেশকে তৈরি করবে।’

 এ সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সোহেল মাহমুদ, আসিফ মহিউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুরের সভাপতি ডা. আফসানা শর্মী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তথ্য সূত্র বাসস।