News update
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     
  • Air Force officer Saifur sent to jail over Ilias Ali disappearance     |     
  • Cultivation of Black Baby watermelons on a rooftop in Kalapara     |     

নবম জাতীয় পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক জনসম্পদ 2026-05-13, 10:00pm

ertreterwrew-dae3496f1f2c1771a3b414de7fd358b11778688014.jpg




সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালে নতুন জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেল ঘোষণার বিষয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম পে-স্কেল জারির পর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট আটটি বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। 

নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন স্কেল আসার কথা থাকলেও করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে তা দীর্ঘায়িত হয়েছে। তবে ২০২৬ সালে এসে ৯ম পে-স্কেল নিয়ে সরকারি পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।

২০২৬ সালের শুরু থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। বর্তমানে সরকারের উচ্চপর্যায়ে এই প্রস্তাবিত কাঠামোটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা চলছে। সচিবালয় সূত্রে জানা গেছে, একটি ১০ সদস্যের বিশেষ কমিটি সুপারিশগুলো যাচাই-বাছাই করছে।

প্রস্তাবিত ৯ম জাতীয় বেতন স্কেল ২০২৬ (গ্রেড অনুযায়ী তালিকা)

নিচে ২০২৬ সালের প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলের একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো, যা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে:

গ্রেড বেতন স্কেল (টাকা)

০১ ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত)

০২ ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা

০৩ ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা

০৪ ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা

০৫ ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা

০৬ ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা

০৭ ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা

০৮ ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা

০৯ ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা

১০ ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা

১১ ২৫,০০০ – ৬০,৫০০ টাকা

১২ ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা

১৩ ২৪,০০০ – ৫৮,০০০ টাকা

১৪ ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা

১৫ ২২,৮০০ – ৫৫,২০০ টাকা

১৬ ২১,৯০০ – ৫২,৯০০ টাকা

১৭ ২১,৪০০ – ৫১,৯০০ টাকা

১৮ ২১,০০০ – ৫০,৯০০ টাকা

১৯ ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা

২০ ২০,০০০ – ৪৮,৪০০ টাকা

উল্লেখ্য, এই তালিকাটি বর্তমানে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার একটি অংশ মাত্র এবং এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হওয়ার পরেই এই বেতন কাঠামো চূড়ান্ত বলে গণ্য হবে। 

তবে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জন্য এই নতুন পে স্কেল বাস্তবায়ন করা সরকারের জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তির সংবাদ হিসেবে দেখা দিচ্ছে।