News update
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     

রেমিট্যান্সে আরও ছাড়

গ্রীণওয়াচ ডেস্ক জনসম্পদ 2022-08-10, 10:16pm




রেমিট্যান্স আনার ক্ষেত্রে নিয়ম আরও শিথিল করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রেমিট্যান্স আনেত বিদেশি কোনও মানি এক্সচেঞ্জের সঙ্গে চুক্তি করতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে আগাম অনুমতি নিতে হবে না।

বুধবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলারে এ তথ্য জানিয়েছে।

সার্কুলারের তথ্যমতে, নতুন নিয়মে চুক্তি করার পর বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে বিস্তারিত জানাতে হবে। আর বাংলাদেশ মিশনের প্রত্যয়নপত্র ছাড়াও চুক্তি করা যাবে।

মূলত, বিদেশ থেকে প্রবাসীদের রেমিট্যান্স আনতে অনেক ব্যাংকের নিজস্ব এক্সচেঞ্জ হাউজ রয়েছে। যাদের নিজস্ব এক্সচেঞ্জ হাউস নেই তারা বিদেশি মানি এক্সচেঞ্জের সঙ্গে চুক্তির মাধ্যমে রেমিট্যান্স পাঠায়।

এদিকে চলমান ডলার সংকটের মধ্যে চলতি আগস্ট মাসের প্রথম ৭ দিনে ৫৫ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।