News update
  • Oil Prices Near $100 as Middle East Tensions Escalate     |     
  • Yamal eyes Ballon d'Or award     |     
  • 5 more Iranian oil tankers destroyed after missile attacks on US warship     |     
  • Tobacco use can undermine fertility, UN health agency warns     |     
  • Dengue Deaths Hit Record High as 9 Die in 24 Hours     |     

আগামী ৭২ ঘন্টায় আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে

গ্রীণওয়াচ ডেস্ক জলবায়ু 2022-10-22, 7:24pm




তিনদিনে উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে।

অন্যদিকে আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আন্দামান সাগর এবং এর কাছাকাছি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুষ্পষ্ট লঘুচাপ আকারে একই জায়গায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিনত হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা  তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ৫৯ মিনিটে। তথ্য সূত্র বাসস।