News update
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     
  • PM Tarique, Li Qiang Hold Bilateral Talks in Beijing     |     
  • Bangladesh’s external debt stands at $78.22 billion: Khosru     |     

জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তরুণদের শপথ গ্রহণ

জীবাশ্ম 2026-06-07, 12:33am

youths-take-oath-in-kalapara-to-raise-awareness-against-fossiol-fuels-on-saturday-8b1d092eb067f227160a503d98e476101780770900.jpg

Youths take oath in Kalapara to raise awareness against fossiol fuels on Saturday.



পটুয়াখালী : বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে কলাপাড়ায় তরুণদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার  বেলা ১১টায় কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক, প্রান্তজন এবং একশনএইড বাংলাদেশের  উদ্যোগে কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে তরুনদের এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। 

এই শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান  কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য এবং কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি নির্ভর উন্নয়নের পরিবর্তে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে কাজ করার শপথ নেন।  

শপথ গ্রহণের পরে তরুণরা একটা ব্যানারে জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে তাদের ভাবনার কথা লেখেন এবং সমর্থন জানিয়ে স্বাক্ষর করেন। - গোফরান পলাশ