News update
  • Stocks surge at DSE, CSE for second straight day     |     
  • REHAB seeks Tk 3000 crore special fund support housing sector     |     
  • Trump, Putin discuss Iran conflict, Ukraine settlement in phone call     |     
  • US Launches ‘Most Intense’ Strikes as Iran Vows Response     |     
  • Family Card Scheme to Cover 4 Crore Families in 5 Years     |     

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2026-03-07, 12:20pm

f0a12224259376cc87a83f8f68b457b9b6411e755c377c26-595b03915e14a41c899b6a06743a8e721772864408.jpg




মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে সংকটের আশঙ্কায় দেশের পেট্রোল পাম্পগুলোতে চলছে ‘প্যানিক বায়িং’। যার ফলে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। সংকটের বাস্তব আশঙ্কা না থাকলেও অহেতুক ভয়ের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে সরকার।

শনিবার (৭ মার্চ) সকাল থেকেই পাম্পগুলোর সামনে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের দীর্ঘ লাইন দেখা যায়।

বিশেষ করে রাজধানীর শাহবাগ, পরীবাগ, তেজগাঁও ও নীলক্ষেত এলাকার ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের এই উপচেপড়া ভিড়ের কারণে সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। হঠাৎ ক্রেতাদের বাড়তি চাপের মুখে কৃত্রিম সংকট এড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল বিক্রির ওপর কঠোর সীমা বেঁধে দিয়েছে সরকার। 

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে কয়েক কিলোমিটার পর্যন্ত লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন যানবাহনকে।

গতকাল শুক্রবার জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে।

তিনি বলেন, ‘যে সংশয়টি জনগণের তৈরি হয়েছে, আমরা সেটাকে অস্বাভাবিকভাবে দেখছি না। কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ফলে একটা দুশ্চিন্তা বিরাজ করছে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে যথেষ্ট মজুত রয়েছে।’