News update
  • TIN mandatory for opening bank Ac; excise duty ceiling Tk 4 lakh     |     
  • Tk 9.38 lakh crore budget with Tk 2.43 cr deficit placed     |     
  • Govt Rolls Out Three-Tier Plan for Economic Transformation      |     
  • Budget is built around ten strategic priorities     |     
  • Ad-din Hospital’s License Revoked Over Newborn Deaths     |     

কলাপাড়ায় জ্বালানী তেলের তীব্র সংকট, বিপাকে পরিবহন চালক ও সাগরগামী জেলেরা

জ্বালানী 2026-03-17, 12:17am

fishing-boats-wait-to-sail-for-the-sea-918ae33dd6e5f25fbe67d77b6faa57c01773685048.jpg

Fishing boats wait to sail for the sea.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় জ্বালানী তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বেশির ভাগ পাম্পগুলোতে পেট্রোল সামান্য পাওয়া গেলেও কাংখিত পরিমানে মিলছেনা ডিজেল ও অকটেন।

জানা জায়, গ্রামগঞ্জের অনেক খুচরা ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছেন তেল বিক্রি। এতে সবেচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালক, ইঞ্জিন ভ্যান, ট্রলি থেকে শুরু করে বাস, মিনিবাস, ট্রাক ও লঞ্চ চালকরা। তেল সংকটে সমুদ্রে যেতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন মৎস্য বন্দর মহিপুর-আলীপুরের জেলেরা। সরকারী মূল্যে তেল না মেলায় দেশের বৃহৎ মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করে আছে শত শত মাছধরা ট্রলার। এ বন্দরে প্রতি সপ্তাহে ৩ লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলে পাম্পগুলো পাচ্ছে মাত্র ৭৫ হাজার লিটার। 

মহিপুর গাজী ফিসের সত্বাধিকারী মো. মজনু গাজী বলেন, ডিজেল সংকটে সাগরে যেতে পারছেনা শতশত মাছধরা ট্রলার। এ মৎস্য বন্দরে জেলেদের প্রয়োজনের পাঁচ ভাগের একভাগ তৈলও নেই। তাই ঈদের সময় মৎস্যজিবীরা চরম বিপাকে পড়েছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, তেল সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়েছে। - গোফরান পলাশ