News update
  • Once-in-a-generation solar eclipse dazzles UK and Europe     |     
  • Govt Orders Shops, Markets to Close by 8pm     |     
  • US Deal to Supply 117 LNG Cargoes Over 12 Years     |     
  • Health impact of development plans should also be assessed: Shaikh Faridul      |     
  • Dhaka Records ‘Moderate’ Air Quality Wednesday Morning     |     

টানা ১৬তমবারের মত গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টারফাইনালে নাদাল

গ্রীণওয়াচ ডেস্ক টেনিস 2022-07-06, 8:07am




উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল। গতরাতে সরাসরি সেটে নাদাল হারিয়েছেন ২১তম বাছাই নেদারল্যান্ডসের বোটিক ফান ডে জান্ডস্কুপকে।

প্রথম দুই সেট অনায়াসে জিতলেও, তৃতীয় সেট জিততে ঘাম ঝড়াতে হয় নাদালকে। প্রথম দুই সেট ৬-৪ ও ৬-২ গেমে জিতেন তিনি। তৃতীয় সেটটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৭-৬ (৮-৬) গেমে জিতেন নাদাল।

ম্যাচ শেষে নাদাল বলেন, ‘জয়ের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু শেষ সেটে দারুন লড়াই করে জান্ডস্কুপ। তবে আমি হাল ছাড়িনি। জয় পেতে মরিয়া ছিলাম। শেষ পর্যন্ত তাই হয়েছে। এখন লক্ষ্য পরের ম্যাচ।’

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে নাদালের প্রতিপক্ষ ১১তম বাছাই আমেরিকার টেলর ফ্রিৎজে। আগামীকাল শেষ আটের ম্যাচে লড়বেন বছরের প্রথম দুই গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জয় করা নাদাল। তথ্য সূত্র বাসস।