News update
  • Govt Plans Professional Police Force Free From Politics     |     
  • Govt Plans Private Water Bus Services Around Dhaka     |     
  • Israeli Forces Now Occupy About 70% of Gaza      |     
  • Insects may be guiding seasonal bird migration in eastern Himalayas     |     
  • 3 people killed, at least 21 wounded in Moscow restaurant bombing     |     

বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-08-01, 1:06pm

img_20260801_130222-43c7e645fbadefd262b58f4670f71c101785568032.jpg




বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

আজ শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক ও নওগাঁ থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানে থাকা চারজন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

মো. রফিকুজ্জামান বলেন, মাছের রেণা পোনা বিক্রির পর বগুড়া শহরের যাচ্ছিল দিকে পিকআপ। পথে একটি বাসকে ওভারটেকের সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও যাত্রীসহ চারজন নিহত হন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান৷ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে।