
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক মিনিট পর, সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায়।
একই সময়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিসের ইউনিট। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। ফায়ার সার্ভিসের স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।