News update
  • BGB deployed in industrial areas amid labour unrest     |     
  • Democrats Win Control of US Congress in Major Setback for Trump     |     
  • Academics Allegedly Targeted for Supporting Hasina: HRW     |     
  • Dhaka Ranks 7th Among World’s Most Polluted Cities on Wednesday     |     
  • 4 killed in bus- auto-rickshaw collision at Mirpur     |     

কলাপাড়ায় ফার্নিচার তৈরীর কারখানায় অগ্নিকান্ড

দূর্ঘটনা 2022-11-26, 10:22pm

Fire at a Kalapara Furniture shop on Saturday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ফরাজী ফার্নিচার এন্ড ডোর নামের একটি ফার্নিচার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তেই আগুনের লেলিহান শিকায় ফার্নিচার তৈরীর ওই কারখানার বেশ কিছু মেশিন এবং কাঠ পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই দোকানীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি টিম প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন জানান, ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা এখনও নিশ্চিত করা যায়নি। তবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।

ফরাজী ফার্নিচার এন্ড ডোরের সত্ত্বধিকারী মোঃ শাহজাহান ফরাজী জানান, তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে আগুন লেগে অনেক কাঠ ও যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় দশ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে। - গোফরান পলাশ