News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

কলাপাড়ায় অটোরিক্সা টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দূর্ঘটনা 2022-12-22, 12:01am

dead body



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিক্সা এবং ধান বোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষে মো.বাদশা ফকির (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার রাতে কলাপাড়া-কুয়াকাটা সড়কের নীলগঞ্জ ঘুটাবাছা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তার বাড়ী নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদশা ফকির উপজেলার হাজীপুর এলাকা থেকে অটোরিক্সা যোগে নিজের বাড়ীতে ফেরার পথে এ দূর্ঘটনার শিকার হয় । এসময় আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বরিশাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকায় রেফার করা হয় । ঢাকার শ্রামলী এলাকার রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোররাতে তার মৃত্যু হয়। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। - গোফরান পলাশ