News update
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     

কলাপাড়ায় ষষ্ঠ শ্রেনির শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

দূর্ঘটনা 2023-03-05, 9:51pm

ambulence-carried-the-body-of-six-grader-to-hospital-in-kalapara-58ee9b22de535ce30db8977ba871ac7f1678031479.jpg

Ambulence carried the body of six grader to hospital in Kalapara



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সোবাহান সিকদার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির শিশু শিক্ষার্থী লামিয়া (১৩) এর লাশ তার নিজ ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে  টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া  গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশু শিক্ষার্থী লামিয়ার বাবা মো. সোহাগ হাওলাদার গত আট বছর ধরে ইটবাড়িয়া গ্রামে পরিবার নিয়ে একটি বাসায় বসবাস করে ইটভাটায় কাজ করে চলছেন। শনিবার ঘটনার দিনে ঘরের আড়ায় সাথে ওড়না পেঁচানো অবস্থায় শিশু শিক্ষার্থী লামিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করা হয়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, শিশু শিক্ষার্থী লামিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় রবিবার কলাপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। - গোফরান পলাশ