News update
  • New BSEC chairman commits to IPO reform, digitalisation     |     
  • Depositors Forum gives Islami Bank chairman 24 hours to step down     |     
  • Dengue becomes another health emergency amid measles crisis     |     
  • Earthquake with epicentre in Bhutan jolts Bangladesh     |     
  • Revenue Gap, Banking Crisis Threaten FY27 Budget: Experts     |     

ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2023-06-24, 4:16pm

resize-350x230x0x0-image-228960-1687593355-0cb8f3af8b305da4579697e298b41d6d1687601794.jpg




ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল।

শনিবার (২৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের সাব-অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ওই সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের। তথ্য সূত্র আরটিভি নিউজ।