News update
  • Remittance Inflow Surges 45% to $3.17bn in January     |     
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে আগের কমিটি বাতিল করে নতুন ৮ সদস্যের কমিটি

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-12-27, 8:05am

img_20241227_080336-9983d76db8ff35077e881b168709bade1735265114.jpg




দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে আগের সাত সদস্যের কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করেছে সরকার। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে প্রধান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে আরও রয়েছেন- পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক তানভীর মঞ্জুর, ঢাকা সেনানিবাসের কমান্ড্যান্ট সিএমটিডি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান রাসেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াসির আরাফাত খান, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক।

এই কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে বলেও আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, বিকেল সাড়ে ৩টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ কমিটি বাতিল করা হয়। আরটিভি