News update
  • PM arrives in Tokyo on four-day state visit to Japan     |     
  • Saint Martin’s Island to Reopen for Tourists on Nov 1     |     
  • France Arrests More Than 1,300 After Nationwide Protests     |     
  • Dhaka ranks world's third most polluted city this morning     |     
  • Soldiers Guard Milan as Thousands Protest Across Europe     |     

গভীর রাতে বাসে আগুন, ভেতরেই পুড়ে মারা গেলেন চালক

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-11-11, 10:36am

retwerewrwer-83d70d722362d00ce5d58cd6a82d22e71762835806.jpg




ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জুলহাস (৪০) নামের এক চালক দগ্ধ হয়ে মারা গেছেন। 

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুলহাসের বাড়ি একই এলাকার ভালুকজান গ্রামে বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান পেট্রোল পাম্পের অদূরে পার্কিং করা ছিল। গভীর রাত হওয়ায় চালকসহ গাড়িতে থাকা মা ও ছেলে ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন।

এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসে থাকা মা ও ছেলে দ্রুত জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে

ওসি আরও জানান, ঘটনার পর থেকেই দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।