News update
  • Iran war: What’s happening on day 22 of US-Israel attacks?     |     
  • Trump issues 48-hour Hormuz Strait ultimatum, threatens Iran power plants     |     
  • 10 ways to save money as oil prices surge     |     
  • Eid procession eases festive boredom in Dhaka: Asif Mahmud     |     
  • Unease in Japan as Trump uses Pearl Harbor to defend Iran war     |     

কুমিল্লায় ১২ জন নিহতের ঘটনায় দুই গেটম্যান বরখাস্ত, তিন তদন্ত কমিটি গঠন

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-03-22, 9:53am

tretewrewtere-eb61084941643561625729b7b396dd201774151632.jpg




কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভয়াবহ রেল দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আজ রোববার (২২ মার্চ) ভোরে উপজেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় মামুন পরিবহণের একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে এই হতাহতের ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা-চট্টগ্রাম রেলপথের সংশ্লিষ্ট লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যান মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে।

পূর্বাঞ্চল রেলওয়ের ডিজিএম সুবক্তগীন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ভোরে জাঙ্গালিয়া কচুয়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী মেইল ট্রেনটি মামুন পরিবহণের বাসটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ১২ জন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুইজন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সাইফুল ইসলাম আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।