News update
  • Bangladesh Condemns Israeli Settlement Plan in West Bank     |     
  • Remittance inflow rises 13.1pc in March-Aug     |     
  • Bangladesh Has No Scope to Join BRICS Summit: Kabir     |     
  • Dhaka’s air remains unhealthy Thursday morning     |     
  • Williams sisters’ US Open return boosts ESPN viewership     |     

কুমিল্লায় বৌদ্ধদের পবিত্র কঠিন চীবর দানোৎসব

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2022-10-21, 2:34pm




কুমিল্লা ইপিজেড সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহারে এবং আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে পৃথকভাবে আজ পবিত্র কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

উভয় বিহার সূত্রে জানা যায়- কুমিল্লা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকালে টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য শান্তি শোভা যাত্রা, বুদ্ধপূজা, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বিকেলে কঠিন চীবর দানোৎসব ধর্মীয় আলোচনা ও সমাবেত প্রার্থনা। অপরদিকে আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে বুদ্ধপূজা সংঘদান, অষ্ট পরিষ্কার দান, ধর্মীয় আলোচনা চীবন উৎসর্গ ও সমবেত প্রার্থনা ও প্রদীপ পূজা অনুষ্ঠিত হবে।

কঠিন চীবর দানোৎসবে বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ভিক্ষু ও উপাসক উপসিকাগণ অংশগ্রহণ করবেন। প্রতিবছর আষাঢ়ী পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত প্রতিটি বৌদ্ধ বিহারে তিন মাসব্যাপী একই বিহারে অবস্থান করে ভাবনাময় জীবন যাপনের পর আশ্বিনী পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত মাস ব্যাপী যে সকল বিহারে বৌদ্ধ ভিক্ষুগণ তিন মাসব্যাপী বসাবস যাপন করেন সেই সকল বিহারেই পবিত্র কঠিন চীবর দানোৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে থাকে। বিহারের দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকাগণ উৎসবমুখর পরিবেশে নিজের কষ্টার্জিত অর্থে ভিক্ষুদের পরিধেয় চীবর দান করে থাকেন। তথ্য সূত্র বাসস।